গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা কমিটি বিলুপ্ত

গাইবান্ধা প্রতিনিধি:
বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষা, প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির বর্তমান জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে সংগঠনের গাইবান্ধা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আনাউর রহমান।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব কামরুজ্জামান ফিরোজ, কাজী সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নুরু, মোকছেদুর রহমান, খলিলুর রহমান, ঋষিকেষ, আব্দুল হামিদ, আবুল কালাম ও এরশাদুল হকসহ অন্যরা।
সভায় বক্তারা অবিলম্বে দেশের সব প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধ এবং ভুতুড়ে বিলের মাধ্যমে গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে সেচ পাম্পের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ঘুষ ও চাঁদাবাজি বন্ধেরও আহ্বান জানান তাঁরা।
বক্তারা জানান, এসব দাবির বিষয়ে আগামী ২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
সভা শেষে আনাউর রহমানকে আহ্বায়ক, আব্দুর রহিম ও হালিম মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনটির বর্তমান জেলা কমিটির কার্যক্রমের অবসান ঘটে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬