হোসেনপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, স্থায়ী সমাধান নিয়ে জনগণের প্রশ্ন

মো. আরফান হোসেন বাবর ,হোসেনপুর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর পৌরসভার ব্যস্ততম মিষ্টি পট্টি মোড় থেকে ফলপট্টি হয়ে হাসপাতাল চৌরাস্তা পর্যন্ত সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

​শনিবার (৩১ অক্টোবর) পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। জনদু্র্ভোগ লাঘব ও যানজট নিরসনের লক্ষে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু ব্যবসায়ী। এর ফলে প্রতিদিন ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো এবং সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

​তবে উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ জনগণ ও স্থানীয়রা। তাদের অনেকের মতে, এ ধরনের অভিযান সাময়িকভাবে ফলপ্রসূ হলেও স্থায়ী কোনো সমাধান হয় না। কিছুদিন পরই অদৃশ্য কারণে পুনরায় ফুটপাত দখল হয়ে যায়।

​ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন পথচারী জানান, “উচ্ছেদ অভিযান চালালে কী হবে, কিছুদিন পর তো ঠিকই আবার দোকান বসে যায়।” তারা আরও অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র নিয়মিত এসব দোকানদারদের কাছ থেকে মাসোহারা বা চাঁদা নিয়ে পুনরায় ফুটপাত দখল করিয়ে দেয়। ওপর মহলের ক্ষমতার প্রভাব খাটিয়ে চক্রটি বারবার এই অবৈধ দখল বজায় রাখায় প্রশাসনের পক্ষেও অনেক সময় স্থায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

​এ বিষয়ে সচেতন মহলের প্রত্যাশা, কেবল দায়সারা উচ্ছেদ অভিযান নয়, বরং ফুটপাত ও সড়ক দখল পুরোপুরি এবং স্থায়ীভাবে বন্ধ করতে হবে। স্থায়ী সমাধান নিশ্চিত করা গেলে তবেই সাধারণ মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে বাজারে চলাচল করতে পারবে।

​প্রশাসন সূত্র জানিয়েছে, জনস্বার্থে এবং সাধারণ মানুষের চলাচলের সুগম করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনগণের সক্রিয় সহযোগিতা পেলে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬