লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক -কর্মচারীদের নবস পে-স্কেলে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানী বন্ধসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার(৩১ অক্টোবর) দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রশিদ চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল ইসলাম শ্রাবণ,যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ, আব্দুর রশিদ, লক্ষ্মীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক দিদার,বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক সাখাওয়াত হোসেন, নবীগঞ্জ মাদ্রাসার সুপার আবু তাহের, লক্ষ্মীপুর দারুল উলুম আমির মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশীদসহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা,কলেজের শিক্ষকবৃন্দ।
এই সময়ে বক্তারা বলেন,লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক -কর্মচারীদের নবস পে-স্কেলে অন্তর্ভুক্ত, বদলি ব্যবস্থা দ্রুত কার্যকর,উৎসব ভাতা ১০০%উন্নীত ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানী বন্ধের দাবি খুব দ্রুত যদি বাস্তবায়ন না করা হয় তাহলে ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর আন্দোলন করা হবে। আমরা শিক্ষকরা রাস্তায় আন্দোলনে থাকতে চাই না, আমরা চাই সরকার যাতে খুব দ্রুত আমাদের দাবি গুলো মেনে নেয়।





















