সাহারুল হক সাচ্চু . উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় মাঠে আগে লাগানো পাকা ধান
কৃষকেরা কাটছেন। ধানের ফলন ভালো হারে হচ্ছে। কৃষকদের মনে ধানের ভালো ফলনে খুশি ভাব দেখা দিয়েছে।
উপজেলার সলঙ্গা,রামকৃষ্ণপুর,উল্লাপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন মাঠে রোপা আমন ধান কৃষকেরা কাটছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অনেক মাঠে ধানের ছড়া পুরোপুরি বেরিয়েছে। ধানের পাক
ধরেছে। আবার কোনো কোনো মাঠে ছড়া বেরুচ্ছে। মাঠে আগে লাগানো পাকা ধান কৃষকেরা কাটছেন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ, চারা বটতলা, সলঙ্গা ইউনিয়নের গোজা, বাঙ্গালা ইউনিয়নের ধরইল এলাকা, উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা মাঠে রোপা আমন ধান কৃষকদেরকে কাটতে দেখা গেছে। গোজা গ্রামের কৃষক আবু সাইদ সরকার প্রায় সোয়া দশ বিঘা জমিতে রোপা আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে বিঘা জমিতে ২৯ জাতের ধানের আবাদ করেছেন। সে ধান পেকেছে। এখন কাটছেন। তিনি বলেন এছাড়া প্রায় সাড়ে তিন বিঘায় কাটারীভোগ, রনজিত ৩৬ শতকে ও স্বর্ণা ৫ আধা বিঘা জমিতে আবাদ করেছেন। কাটারীভোগ ধানে পাক ধরেছে বলে জানান। তিনি ধানের ভালো হারে ফলনে খুশি বলে জানান। পংরৌহা গ্রামের কৃষক আ. ছালাম ও আ. মালেক তাদের আবাদের পাকা রোপা আমন ধান কাটা শুরু করেছেন। প্রায় সোয়া বিঘা জমিতে আ. মালেক কাটারীভোগ ধানের আবাদ করেছেন। তিনি বলেন ফলন ভালো হারে হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন এবারে সব মাঠেই ধানের ভালো হারে ফলনের
আশা করছেন।





















