বিজয় চন্দ্র দাস,নেত্রকোনা:
সাবেক সেনা সদস্য অকুতোভয় ও অনুসন্ধানী সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার ও চূড়ান্ত শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে সড়কে এক বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার , উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান, হাওর বন্ধু ইকবাল হোসেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাস, সংগঠনের সহসভাপতি শহিদুল ইসলাম শফিক, সাংবাদিক আবুল কাশেম আবাদী, বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য,গত ১৫ অক্টোবর দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরের শ্বশুরবাড়ি সেখানে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে, সীমান্তবর্তী চোরাচালানের বিরুদ্ধে রিপোর্ট তৈরির দায়ে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।





















