রায়হানের এক পা বাঁচাতে প্রয়োজন দেড় লাখ টাকা, সহযোগিতার আকুতি

পিরোজপুর প্রতিনিধিঃ

প্রবাসে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে চিরতরে পঙ্গুত্বের মুখোমুখি দাঁড়িয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার এক তরুণ রায়হান সিকদার।গত দু মাস আগে সৌদি আরবে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পা গুঁড়ো হয়ে গেছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে এবং অর্থাভাবে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি। নাজিরপুর সদরের হারুন সিকদারের ছেলে রায়হান সিকদার (৩৫)জীবন রক্ষার্থে ও তার একটি পা বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও স্থানীয়রা।
পরিবারের মুখে হাসি ফোটাতে এবং দীর্ঘদিনের ঋণ শোধ করার বুকভরা স্বপ্ন নিয়ে ধার-দেনা করে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন রায়হান। কিন্তু প্রবাসের মাটিতে ঘটে যাওয়া এক আকস্মিক সড়ক দুর্ঘটনা তার সমস্ত স্বপ্নকে নিমিষেই গুঁড়ো করে দেয়। বাইক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে হাড় ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর জমানো সব অর্থ এবং পরিবারের শেষ সম্বলটুকু খরচ করে রায়হানকে দেশে ফিরিয়ে আনা হয়। খুলনায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও অর্থাভাবে পরবর্তী জটিল ও ব্যয়বহুল অপারেশন করানো সম্ভব হয়নি। বর্তমানে তার পায়ে লোহার খাঁচা লাগানো রয়েছে এবং ক্রাচে ভর দিয়ে কোনোমতে দাঁড়িয়ে থাকতে হয় তাকে।
চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের পা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে আরেকটি অস্ত্রোপচার অত্যন্ত প্রয়োজন। এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার প্রয়োজন, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

আপনার একটু সহযোগিতাই বাঁচাতে পারে একটি জীবন রায়হান আজ চরম বিপদের মুহূর্তে সে এবং তার পরিবার সকলের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ১০০, ২০০ বা ৫০০ টাকা সামর্থ্য অনুযায়ী আপনাদের যার যতটুকু সম্ভব এই অসহায় তরুণের চিকিৎসায় সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা রায়হানের জীবন থেকে পঙ্গুত্বের অভিশাপ মুছে দিতে পারে।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬