ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুরে দক্ষিণ অনন্তপুর হামিউচ্ছুন্নাহ ইমদাদুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান এবং মাদরাসার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মুফতি মাওলানা আলিমুল ইসলাম আজাদী, তাফসির ও ফিকহ বিভাগ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। দ্বিতীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শাহ মোঃ মহিবুল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রংপুর বিভাগ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব এইচ. এম. আদিব আখতার রাজু, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রংপুর বিভাগ।
প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। তিনি উপস্থিত হতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা ও (কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী) তিনি প্রধান অতিথির শুভেচ্ছা ও বক্তব্য উপস্থিত সুধীজনের উদ্দেশে তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফুলবাড়ী উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, সমাজ সেবক মো. এমদাদুল হক চেয়ারম্যান মেঘবাড়ি হাউসিং, রংপুর। বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদ আলী, ফুলবাড়ী কুড়িগ্রাম। জনাব আব্দুল মান্নান মুকুল সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ফুলবাড়ী কুড়িগ্রাম আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মাহমুদুল হাসান শিশির চৌধুরী মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আবু তালেব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মো. সরবেশ আলী ও আজিজুল ইসলাম।
মাহফিলে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং দ্বীনি শিক্ষা বিস্তারে মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।





















