শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি:
আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১-দলীয় জোটের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ফকিরহাট বিশ্বরোড ও ডাকবাংলো মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মো. মোফাজ্জল হায়দার। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মসূচির মাধ্যমে ১১-দলীয় জোটের লং মার্চের প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।





















