মো: মহিবুল ইসলাম মিলন, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলায় খেলার মাঠ দখল করে গাছের চারা রোপণ ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার ৬ নম্বর নাউতারা ইউনিয়নের আকাশকুড়ী উচ্চবিদ্যালয় সংলগ্ন খাসজমিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, নাউতারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ভুট্টু লোকজন নিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত খেলার মাঠটি দখলের চেষ্টা করেন এবং সেখানে গাছের চারা রোপণ ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন তিনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও স্থানীয় ছাত্র জনতা হস্তক্ষেপে মাঠটি উদ্ধার করা হয়েছে।



















