নেত্রকোনায়  সীমান্তে রানীখং মিশনের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুরে ঐতিহ্যবাহী রানীখং মিশনের চুরি যাওয়া ধাতব ঘণ্টা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ।
 শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে দুর্গাপুরে রানীখং মিশন সংলগ্ন অবস্থিত টেলিটক টাওয়ারের সামনে থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
রানীখং মিশন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) রাতের আঁধারে দুর্গাপুরে রানীখং মিশনের ধাতব ঘণ্টা চুরি হয়ে যায়।এর ওজন কমপক্ষে ৪০ কেজি হবে।চার্চের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি স্তম্ভের মাঝখানে স্থাপিত ঐতিহ্যবাহী ব্রোঞ্জের তৈরি এ ঘণ্টাটি মিশনে প্রবেশ করার আগে বাজানো হয়।। ঘন্টা চুরির ঘটনায় মিশনের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘণ্টাটি উদ্ধারে বিশেষ অভিযান চালায়। এরপর অনুসন্ধান ও অভিযান চলাকালে শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের নিকট থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
জানতে চাইলে ঘন্টা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, এক বিশেষ অভিযানে মিশনের চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।
এ সম্পর্কে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘণ্টা চুরির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ্টাটি উদ্ধার করে মিশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

নেত্রকোনায়  সীমান্তে রানীখং মিশনের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

আপডেট সময় : ১২:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬