রামগঞ্জে বিনামূল্যে সাত শতাধিক মানুষকে চিকিৎসা ঔষধ প্রদান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের মাধ্যমে সাত শতাধিক সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
 ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া চাঁদপুরী শাহে জামে মসজিদ প্রাঙ্গণ ও পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন  ‘রামগঞ্জের পথে’ সংগঠনের উদ্যোগে এবং ফ্রান্সপ্রবাসী বিএনপির অর্থ সম্পাদক সাইফুল  ইসলামের অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।
ক্যাম্পে ডা. আবদুল্লাহ আল মামুনসহ সাতজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসেম, রামগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান হোসেন খান জয় এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, ফ্রান্সপ্রবাসী সাইফুল ইসলাম ও স্মার্ট টেকনোলজির স্বত্বাধিকারী  জহিরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এবার বাড়ির কাছেই  ক্যাম্পের মাধ্যমে চিকিৎসক দেখানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধও পেয়ে আমরা অনেক খুশি।
রোগীরা আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ তাঁদের একটি মহৎ উদ্যোগ,  ভবিষ্যতেও তাঁরা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।
এ ব্যাপারে ফ্রান্স বিএনপি’র কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, অসহায় মানুষের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানো বিপদে আপদে সহযোগিতা করাই আমার লক্ষ্য।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

রামগঞ্জে বিনামূল্যে সাত শতাধিক মানুষকে চিকিৎসা ঔষধ প্রদান

আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬