তোফায়েল হোসেন,মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি :
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের ফাঁসি’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ (রুপালী বাংলাদেশ) , সহ সভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল) প্রমূখ। এ সময় সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন (নতুন জামালপুর), অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (নয়া দিগন্ত), সদস্য তোফায়েল হোসেন (দৈনিক জনবাণী) উপস্থিত ছিলেন।
বক্তারা নেত্রকোনার নির্ভীক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি’র দাবীসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের নিপিড়ন, নির্যাতন এবং হয়রানি থেকে রক্ষা পেতে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সুরুক্ষা নিশ্চিতে সরকারের প্রতি জোর দাবী জানান।



















