দোহারে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, ছুরিকাঘাত; স্বামী পলাতক

ঢাকার দোহারে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের খাসিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ ও আহত গৃহবধূ পপি (৩৪) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মুকসুদপুর ইউনিয়নের খরিয়া এলাকার জিকির কারিগরের ছেলে আনোয়ারের (৩৭) সঙ্গে খাসিরটেক এলাকার আসেছ চৌকিদারের মেয়ে পপির বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই আনোয়ার স্ত্রীকে নিয়মিত মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে দুই মাস আগে পাঁচ মাসের শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন পপি।

স্বজনদের দাবি, আনোয়ার একাধিকবার পপিকে স্বামীর বাড়িতে ফিরে যেতে বললেও তিনি রাজি হননি। এর জেরেই বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়িতে আসেন আনোয়ার। অভিযোগ অনুযায়ী, পপি শিশুসন্তানকে স্বামীর কোলে দিয়ে পানি আনতে গেলে পেছন থেকে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন আনোয়ার। এরপর সঙ্গে থাকা ছুরি দিয়ে পপির পেটে একাধিকবার আঘাত করেন তিনি।

বিজ্ঞাপন

পপির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আনোয়ার। পরে স্থানীয়রা গুরুতর আহত পপিকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

পপির বোন স্বর্ণা ও চাচা দানেছ চৌকিদার জানান, ছুরির আঘাত পেটের গুরুত্বপূর্ণ অংশে লেগেছে এবং শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। এ কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন।

ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬