খাগড়াছড়ির বাঘাইহাট সেনা ক্যাম্পে সেনাপ্রধানের আকস্মিক পরিদর্শন

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি ক্যাম্পে মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজ খবর নেন।

বিজ্ঞাপন

এ সময় দুর্গম ও প্রতিকূল পরিবেশে পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন সেনাপ্রধান। পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬