বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের

 শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল ও উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদান-সংক্রান্ত নথিপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। গ্রাহক হয়রানি ও সেবা প্রদানে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার  বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কার্যালয়ের বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এসব নথিপত্র পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের

আপডেট সময় : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬