সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৬’-এর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারে অভিযান চালিয়ে আনুমানিক দেড় কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ইলিশ এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, “মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”



















