শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায়-দুস্থ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের ট্রাংক রোডের মুক্ত বাজারের জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে ডা: কামরুজ্জামান নিতু, ডা: আদনান আহমেদ, ডা: পিয়াস কান্তি পাল, ডা: ফারহান ফুয়াদ আহমেদ রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র দেন।
শেষে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম-আহবায়ক ভিপি বেলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওছমান ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন খন্দকার বলেন, যুবদল একদিকে সংগ্রামী সংগঠন, পাশাপাশি দেশের কল্যাণে মানবিক সংগঠন। যুবদলকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছেন।
এর আগে শহরের রাজাঝির দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।এতে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















