বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা 

নেত্রকোনা প্রতিনিধি:

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা কমিটির নবগঠিত দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জেলা শহরের মোক্তার পাড়া সড়কে অবস্থিত কপারেটিভ ব্যাংক সংলগ্ন জেলা কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে মূলধারার পথে বেগবান করার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়।
 সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার,পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন,কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার,উপদেষ্টা সাংবাদিক মোঃ মোনায়েম খান, সহকারী অধ্যাপক বিজয় দাস, প্রফেসর সিরাজুল ইসলাম খান সোহেল, এডভোকেট জহিরুল ইসলাম রানাসহ অনেকে।
এছাড়া কমিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশব্যাপী সাংবাদিকদের সংঘবদ্ধ করে তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রেসক্লাব কাজ করে যাচ্ছে। এ ক্লাবের নেতৃবৃন্দ জেলার সাংবাদিকদের কল্যাণে এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুমোদিত কমিটিতে যারা রয়েছেন:
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সভাপতির যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই দ্বি-বার্ষিক (সংশোধিত) কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মো. মাহমুদুল হাসান শামীম তালুকদার।
সাধারণ সম্পাদক: মো. মনিরুল ইসলাম।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমানসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ গণমাধ্যমকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
অধ্যাপক ননী গোপাল সরকারকে প্রধান উপদেষ্টা এবং প্রবীণ সাংবাদিক অরবিন্দ ধর, ব্যাংক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মোঃ মোনায়েম খান, মোঃ ইসলাম উদ্দীন খান (চঞ্চল), হাওর বন্ধু ইকবাল হোসেন,সহকারী অধ্যাপক ও সাংবাদিক বিজয় চন্দ্র দাস, অধ্যাপক সিরাজুল ইসলাম খান সোহেল, এডভোকেট জহিরউল ইসলাম রানা, এডভোকেট নুরুদ্দিন নয়ন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির এবং অবঃ সেনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মানিককে অন্তর্ভুক্ত  উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে নবাগত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রেসক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬