সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি ;
সুনামগঞ্জের ধর্মপাশায় বুধবার (২৮ অক্টোবর) সকাল এগারোটায় “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস – ২০২৬” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং পারি ও ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় উপজেলার প্রধান সড়কগুলোতে র্যালী ও র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার, এলজিইডি প্রকৌশলী শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনসাধারণের মধ্যে নিয়মিত সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগসহ বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।



















