রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবির। উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম আলমগীর কবির বাচ্চুর পরিচালনায় এবং যুবদল নেতা গাজী শাহাজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন।
বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা শ্রমিক দলের মহিউদ্দিন কচি, ওলামা দলের সভাপতি মো. গোলাম মোস্তফা, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শাহিনুর রহমান পলাশ, উজলকুড় ইউনিয়নের মল্লিক কামরুজ্জামান তিতাশ, বাইনতলা ইউনিয়নের মো. জিল্লুর, রামপাল সদর ইউনিয়নের ওহিদুজ্জামান সাবু ও রহমান, হুড়কা ইউনিয়নের ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়নের মো. কামরুল ইসলাম এবং ভোজপাতিয়া ইউনিয়নের মো. জিলানি শেখ জিকোসহ অন্যরা।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সরকারকে সহযোগিতা করে স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
বিভিন্ন ইউনিয়নের নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়টিও আলোচনায় উঠে আসে।



















