নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

একরামুল হক লাবু, নীলফামারী:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অসতর্কতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

সভা শেষে দক্ষতার স্বীকৃতিস্বরূপ পাঁচজন চালককে সেরা চালক সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, নীলফামারী ট্রাফিক বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযম, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলম এবং সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬