স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় পল্টন ময়দানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণে আওয়ামী লীগের লগি বইঠা নিয়ে দিনব্যাপী তান্ডব চালিয়ে ১৩ জন শহীদ ও শতাধিক আহতের ঘটনাকে কেন্দ করে প্রতিবছরের ন্যায় এই দিনে নৃশংস হত্যার বিচারের দাবিতে ২৮ অক্টোবর ‘২৬ শহীদি মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আখড়াবাজারস্হ বিজয় চত্বরে এসে শেষ হয় সেইখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মো. আজিজুল হক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার আমীর মাওলানা আ ম ম আব্দুল হক, সদর শাখার আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শিবির সভাপতি মুজাহিদ বিল্লাহ, জেলা অফিস সম্পাদক মাওলানা একে এম সানাউল্লাহ। এতে উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশারফ হোসেন লোকমান, সহকারী জেলা সেক্রেটারী কাজী সাইফুল্লাহ প্রমুখ সদর ও শহর শাখার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রটারী আ ন ম নয়িম।
বক্তারা বলেন, পল্টন ট্রাজেডিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।



















