পটুয়াখালী প্রতিনিধি :
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্যকে নিয়ে রেখে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ পটুয়াখালী সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তারেক হাওলাদারের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখে— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন সহ অন্যান্যরা।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, ওভারলোডিং নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের ওপর বিশেষ জোর দেন। এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলতে হবে। তাহলে দূর্ঘটনাটা কমে আসবে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে একই স্থানে এসে শেষ হয়।



















