রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সবুজ হোসেন (৩৮) নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।
ঘটনাটি ঘটেছে আজ ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের মধ্য পাড়া গ্রামের বড় বাড়িতে
এলাকাবাসী জানান, ঐ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মাহফুজ আলম (৩২) দীর্ঘদিন যাবত এলাকায় মদ,গাঞ্জা ,ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। কিন্তু তার সিন্ডিকেটের দাপটের কারণে কেউ মুখ খুলতে পারেনি। তার কারণে ওই এলাকার যুব সমাজ বিপথগামী হয়ে পড়েছে। গত কয়েকদিন আগে সবুজ হোসেন এর প্রতিবাদ করলে আজ সকালে মাহফুজ তার দলবল নিয়ে সবুজের উপর অতর্কিত হামলা চালিয়ে এলো পাথারি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় সবুজের আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে মাহফুজ তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ভোলাকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।



















