গাইবান্ধায় আব্বাস উদ্দিনের ১২৫তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় ভাওয়াইয়ার সুরে মাতোয়ারা শিল্পীরা ‘ও মোর কালারে কালা’ আসরে প্রান্তিক শিল্পীদের কণ্ঠে ভাওয়াইয়া পরিবেশনা

সরকার শাহাদত হোসেন
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ভাওয়াইয়ার বিশেষ আসর ‘ও মোর কালারে কালা’। লোকজ সুরের আবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক প্রতিভাবান শিল্পীদের কণ্ঠে ভাওয়াইয়া গান শ্রোতাদের মুগ্ধ করে।
মঙ্গলবার রাতে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের আয়োজনে স্থানীয় মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয়ে এ আসর অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ভাওয়াইয়া শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
‘গ্রামীণ শিল্পীদের প্রতিভা বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ।
গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস গাইবান্ধা জেলা কমিটির সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, মানাপ জেলা সভাপতি আলম মিয়া, সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী, সাংবাদিক মোদাছেরুজ্জামান মিলু ও অ্যাডভোকেট শাহনেয়াজ খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকসঙ্গীত অঙ্গনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম রাজু।
সংগীত পরিবেশন করেন রাজু মিয়া, আনারুল ইসলাম, আঞ্জুমানা আরা রিতা, সালাউদ্দিন ফকির, আব্দুল্লা আল আমিন, ইব্রাহিম, আলো সরকার, নিজাম উদ্দিন আউলিয়া ও রবিউল ইসলাম রবি। এ সময় কবি সোহেল রানা কবিতা আবৃত্তি করেন।
যন্ত্রসংগীতে তবলায় লাসেন, বাঁশিতে মিঠু এবং দোতরায় সাদা মিয়া শিল্পীদের সঙ্গে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন। ভাওয়াইয়ার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে এ আয়োজন প্রান্তিক শিল্পীদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি লোকসংগীতের চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬