করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারভোগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগে নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না মর্মে তাঁর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।
অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬