কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফসহ গ্রেপ্তার তিন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৯৮ বোতল এস্কাফ সিরাপ, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ১১ হাজার ১১০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

এসআরবি-১২ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর একটি দল ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ গ্রামে লালন শাহ সেতুর গোলচত্বরসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের আলাইপুর গাবতলীপাড়ার ওলি আহম্মেদ ওরফে কাজল (২৮), গোকুলপুর গ্রামের আব্দুল আউয়াল (৫২) এবং মালেন্দাহ গ্রামের মেরাজুল ইসলাম (৪০)।

অভিযানে তাঁদের কাছ থেকে ৯৮ বোতল এস্কাফ সিরাপ, দুটি নিবন্ধিত পুরোনো মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১২।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

কুষ্টিয়ায় ৯৮ বোতল এস্কাফসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬