চুনারুঘাটে খুশী বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট মধ্য বাজারে ‘খুশি’ নামক একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বেকারিতে উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন—ব্রেড, কেক ও দইয়ের গায়ে এবং তৈরিতে ব্যবহৃত ঘি, নাট ফ্লেভার ও ফুড কালার ইত্যাদির প্যাকেটে মেয়াদের উল্লেখ ছিল না।

এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।

বিজ্ঞাপন

সেই সঙ্গে উক্ত অনিয়মসমূহ দ্রুত সংশোধন করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সকল স্থানে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

চুনারুঘাটে খুশী বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬