ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বাজার প্রদক্ষিণ করে ফিরে আসে। এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালি শেষে নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব রায়হানুল ইসলাম রাহিন, যুগ্ম আহবায়ক এ্যাড খলিলুর রহমান, তুষার আহমেদ, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান, যুবদল নেতা আওয়াল হোসেন, মানোয়ার হোসেন, ইমতিয়াজ শাকিল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।



















