কটিয়াদীতে বাড়ির পাশের ডোবায় ভাসছিল শিশুর মরদেহ

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের কৃষিজমির গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় হুমাইসা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পৌর এলাকার কামারকোনা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত হুমাইসা পাশ্ববর্তী নরসিংদী সদর উপজেলার রকি মিয়ার মেয়ে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হুমাইসার মা-বাবা ঢাকায় চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীতে হলেও হুমাইসা ছোটবেলা থেকেই কটিয়াদী পৌর এলাকার কামারকোনা মহল্লায় তার নানাবাড়িতে থাকত। মঙ্গলবার সকালে ঘর থেকে বের হয়ে সবার অজান্তে বাইরে চলে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের কৃষিজমির একটি গর্তে জমে থাকা পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা।
পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

কটিয়াদীতে বাড়ির পাশের ডোবায় ভাসছিল শিশুর মরদেহ

আপডেট সময় : ০৪:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬