মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী জনাব বাপ্পি তরফদারের অর্থায়নে ও মহতী উদ্যোগে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এর আগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছিল এবং গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দাতা সদস্য জনাব বাপ্পি তরফদারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম তরফদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাকী বিল্লাহ তরফদার, মামুন মিয়া তরফদার, মকবুল তরফদার এবং এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব তৈয়ুব আলী সাহেব।

বিজ্ঞাপন

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও উৎসাহিত করতে এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন স্কুল ব্যাগ ও ড্রেস পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

অভিভাবকেরা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬