রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী ১১ মামলা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহামদ উল্যাহ (৩২)প্রকাশ হামিদ নামের এক ব্যক্তি কে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৬ অক্টোবর সোমবার রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মোহাম্মদ উল্যাহ প্রকাশ হামিদের নামে মাদক কারবার চুরি,ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ১১ টি মামলা রয়েছে।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন এএসআই সালাউদ্দিন পিপিএম, এএসআই জয়নাল আবেদীন ও কনস্টেবল আবু বক্কর মেহরাজ।
গ্রেফতার মোহাম্মদ উল্যাহ প্রকাশ হামিদ রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের উত্তর গ্রামের মোল্লাবাড়ির মৃত আবুল কাশেম মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাঁকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান , অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা তামিলের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।





















