মধ্যনগরে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেনের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুক্তার হোসেনের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর (সোমবার) দিবাগত রাত ৮টায় উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাউথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ সোলতু মিয়া এবং সঞ্চালনা করেন আব্দুল কদ্দুস মিয়া।

এ সময় ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বলেন, মো. মুক্তার হোসেন ভাই শুধু একজন সভাপতি নন, তিনি আমাদের ইউনিয়ন বিএনপির প্রাণ। দলের দুঃসময়ে যখন কেউ মাঠে ছিল না, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে দলকে আগলে রেখেছেন। তিনি তৃণমূলকে ঐক্যবদ্ধ করেছেন। তার মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকেই চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। আমরা ইউনিয়ন বিএনপি তার পাশে আছি।”

বৈঠকে ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা বলেন, মুক্তার হোসেন ভাই আমাদের দুঃসময়ের সাথী। তিনি ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করেছেন। আমরা ১ থেকে ৯নং ওয়ার্ডের সকল নেতাকর্মী একজোট হয়ে তার পাশে আছি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এমন একজন মানুষকেই চেয়ারম্যান হিসেবে চাই, যিনি আমাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। মুক্তার হোসেন ভাই সেই মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে মো. মুক্তার হোসেন বলেন, “আমি এই উত্তর বংশীকুন্ডার মাটির সন্তান। এই মাটিতেই আমার জন্ম। এই মানুষগুলোই আমার পরিবার। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের দুঃসময়ে অনেক নির্যাতন, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু দলের সাথে বেইমানি করিনি। আজ আপনারা ১ থেকে ৯নং ওয়ার্ড থেকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি জীবনেও ভুলব না।”

তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব। এই ইউনিয়নের শিক্ষার মান বৃদ্ধি, রাস্তাঘাটের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ে এই ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমি দলের বাইরে যাব না। সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান (কামরুল) মহোদয় যে সিদ্ধান্ত দেবেন, আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব।”

পরে ওয়ার্ড কমিটির সকল নেতাকর্মী মাননীয় সংসদ সদস্যের কাছে জোর দাবি জানান, যেন মুক্তার হোসেনকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

পরিশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:২৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬