বগুড়ায় বাড়ি নির্মাণে বাধার অভিযোগ হিরু-সজলের বিরুদ্ধে

বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো. রাকিব হাসান:

বগুড়া, ২৬ অক্টোবর: বগুড়ায় পরিবারের জমিতে নির্মাণাধীন বাড়ির কাজে বাধা, হুমকি ও হামলার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা এবং আইনি প্রতিকার চেয়েছেন রোকসানা খানম। সংবাদ সম্মেলনে তিনি সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, জহুরুল ইসলাম খান সজলসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

রোকসানার লিখিত বক্তব্য অনুযায়ী, মালগ্রাম মৌজার ১২৭৬ নম্বর দাগে পরিবারের জমিতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ শুরু করার পর থেকে বিভিন্নভাবে বাধার মুখে পড়ছেন তিনি। গত ১৪ অক্টোবর নির্মাণকাজ বন্ধের চেষ্টা, হামলা ও সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনো কার্যকর প্রতিকার পাননি বলে তাঁর দাবি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রোকসানা জমি-সংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত, অভিযোগের আইনানুগ নিষ্পত্তি, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬