সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং একজন মাদক মামলার আসামি। এ সময় ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন হলেন- দুলা মিয়া, মনিরুজ্জামান মমিন, রাজু মিয়া ও রবিউল ইসলাম। তাঁদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

এদিকে, ইয়াবাসহ গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (২৫) উপজেলার জরমনদী গ্রামের মোজা মিয়ার ছেলে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩০০ টাকা।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অপরাধ দমন ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬