রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওয়াসিম হোসেন  (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের আব্দুর রশিদ হাফেজের বাড়ির বাসিন্দা মোঃ  ওয়াসিম হোসেন আজ সোমবার সকালে (২৬ অক্টোবর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  ঢাকা একটি হাসপাতালে  মারা গেছেন। সে চন্ডিপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে।
 ওয়াসিমের বড় ভাই ফারুক হোসেন জানান,গত কয়েক দিন থেকেই ওয়াসিম প্রচন্ড জ্বরে ভুগছিল,কিছুতেই তার জ্বর কমছিল না। পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু সনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে  ওয়াসিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ওয়াসিমের মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া বিরাজ করছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬