উল্লাপাড়ায় কোমলা বানিয়াধান নদীতে ডিঙি নৌকা ও জাল নিয়ে মাছ ধরার ধুম

একাধিক অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা, বাড়বে দেশীয় মাছের বংশবিস্তার: মৎস্য কর্মকর্তা আতাউর রহমান

সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোমলা বানিয়াধান নদীতে এখন মাছ ধরার ধুম পড়েছে। কেউ জীবিকার তাগিদে, কেউ শখে, আবার কেউ পরিবারের খাবারের জন্য নদীতে মাছ ধরছেন। জাল ও ডিঙি নৌকা নিয়ে দিন-রাত মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় জেলেরা। নদীতে মাছ ধরে তা স্থানীয় হাটবাজার ও আড়তে বিক্রি করে সংসার চালাচ্ছেন বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষ। স্থানীয়দের তথ্যমতে, এ নদীতে মাছ ধরার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০ জন।

উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের পাথার এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ কোমলা বানিয়াধান নদী। মোহনপুরের দহকুলা থেকে সুজা সড়কে নদীটির ওপর নির্মিত সেতুটি স্থানীয়দের কাছে ‘কুমার ব্রিজ’ নামে পরিচিত। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বছরের বেশির ভাগ সময় নদীটিতে পানি থাকে। বর্ষাকালে প্রায় তিন মাস নদীর দুই পাশের মাঠ বন্যার পানিতে তলিয়ে যায়। তখন নদী ও আশপাশের মাঠ একাকার হয়ে পড়ে। বন্যার পানি নেমে যাওয়ার পরও প্রায় ছয় মাস নদীতে মোটামুটি পানি থাকে। এ সময় নদীটিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

নদীতে মাছ ধরার মৌসুম শুরু হওয়ায় মোহনপুর ইউনিয়নের নতুনপাড়া, কৈবর্তগাতি, এলংজানি, গোনাইগাতি ও পার এলংজানি গ্রামের অনেকে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ ছিপ, খেপলা জাল, বড়শি ও সুতি জাল ব্যবহার করছেন। আবার কেউ ডিঙি নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে জাল পেতে মাছ ধরছেন।

সরেজমিনে দুপুরের পর নদী এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে জাল পেতে ও বাদাই জাল টেনে মাছ ধরছেন জেলেরা। নদীর কয়েকটি স্থানে একসঙ্গে আট থেকে দশটি ডিঙি নৌকা বেঁধে রাখা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব নৌকা নিয়ে জেলেরা রাতভর মাছ ধরেন। সন্ধ্যা নামলে আবারও মাছ ধরতে নদীতে নামেন তাঁরা।

স্থানীয়ভাবে মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেওয়া অনেকেই নিজেদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য নদীর ওপর নির্ভরশীল। তাঁদের ধরা মাছ এলাকার হাটবাজার ও আড়তে বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

কোমলা বানিয়াধান নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরছেন মোহন হালদার। তিনি জানান, এবার এলাকার আটজন মিলে একসঙ্গে মাছ ধরছেন। মাছ বিক্রির টাকা তাঁরা সমান ভাগে ভাগ করে নেন। তাঁর সঙ্গে মাছ ধরেন অখিল হালদার, সুজন হালদার ও আরিফ। তাঁরা মোহনপুরের পাইকারি আড়তে মাছ বিক্রি করেন।

অন্যদিকে, নতুনপাড়া গ্রামের আব্দুল কাদের নিজের ডিঙি নৌকা নিয়ে একাই জাল ফেলে মাছ ধরেন। তিনি বলেন, বেশি মাছ পেলে স্থানীয় ক্রেতাদের কাছে অথবা অন্য মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

এদিকে, কোমলা বানিয়াধান নদীসহ চলনবিল অঞ্চলের দেশীয় মাছের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে একাধিক মাছের অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান।

তিনি বলেন, স্বাভাবিক বন্যায় বর্ষাকালে মোহনপুর ইউনিয়নের পাথার এলাকার মাঠগুলো প্রায় তিন মাস পানিতে ডুবে থাকে। এ সময় নদীর দুই পাশের মাঠ ও নদী একাকার হয়ে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পর স্থানীয় অনেক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁরা দেশীয় মাছ ধরে এলাকার হাটবাজার ও আড়তে বিক্রি করেন।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, চলনবিল অঞ্চলের মৎস্যসম্পদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোমলা বানিয়াধান নদীতে একাধিক অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশীয় মাছের বংশবিস্তার বাড়বে। এর ফলে এলাকার নালা, খাল ও বিলেও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রাপ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় জেলে, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, কোমলা বানিয়াধান নদীতে পরিকল্পিতভাবে অভয়াশ্রম গড়ে তোলা হলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে, জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং নদীনির্ভর জেলেদের জীবিকাও আরও সমৃদ্ধ হবে।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬