বগুড়ায় ৭৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, সঙ্গে নবজাতক

বগুড়া জেলা প্রতিনিধি | মীর মো: রাকিব হাসান:

বগুড়া, ২৫ অক্টোবর ২০২৬, রাত: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের সঙ্গে ছিল ৪৫ দিন বয়সী এক নবজাতক।

রোববার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নারী সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে বিশেষ কৌশলে লুকানো ৩৯টি প্যাকেটে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭৮০ গ্রাম। এ সময় দুটি মুঠোফোন ও দুটি অ্যাংলেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন। মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৭:৫৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬