পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার টাকা

সরকার শাহাদত হোসেন, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের কাপড় পশ্চিমপাড়া দেবীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি পুকুর থেকে স্যালো মেশিনের সাহায্যে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার উদ্যোগ নেয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াস রহমান তাপাদার অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিতভাবে পুকুর থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি জমির স্বাভাবিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তাঁরা।

এলাকাবাসীর প্রত্যাশা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং কৃষিজমি ও পরিবেশের সুরক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৭:৪৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬