মো:মাহিদুল ইসলাম বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান (এমপি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং নতুন কার্যালয়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, নলধা-মৌভোগ ইউনিয়নের আমির মাওলানা মোতালেব হোসেন, উপজেলা জামায়াত নেতা আব্দুস সামাদ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, নিজস্ব কার্যালয় নির্মিত হলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের যোগাযোগ আরও সহজ হবে। কার্যালয়টি এলাকার সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নতুন কার্যালয়ের নির্মাণকাজ দ্রুত শুরু ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।





















