বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযানের টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন মো. সুলতান মাহমুদ (৩৮) ও মিস্টার আলী (৩৬)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে ৩৯ বিজিবির একটি বিশেষ দল জামতলা কলনী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় তল্লাশি করে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় আরও তিনজন চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও চোরাচালান মামলা রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
পেড়িখালীতে আল আমিন হাওলাদারের গণসংযোগ, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

পেড়িখালীতে আল আমিন হাওলাদারের গণসংযোগ, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

আপডেট সময় : ০২:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬