ডিবির অভিযানে মদ-গাঁজা ও কষ্টিপাথর সদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১১

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুরে পৃথক তিনটি অভিযানে মদ-গাঁজা ও কষ্টিপাথর সদৃশ বস্তু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসব ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তু এবং সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি-২) পুলিশের সদস্যরা।

অভিযানে ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার সিরাজাবাদ বাহাদুরপুর গ্রামের মৃত হযরত আকন্দের ছেলে মো. বাহাদুর আকন্দ (৪৬) এবং একই উপজেলার বাসিন্দা মৃত মোজাম্মেলের ছেলে মো. এশরাদ আলী (৩৯)।

অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে ফরহাদ হোসেনের ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষে অভিযান চালিয়ে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের মৃত মমতাজের ছেলে মো. সাইদুল ইসলাম (৪১); তারাটিয়া বাজার এলাকার মৃত ফজল হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩৫); মদ্দেরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. বাবু মিয়া (৪২); এবং পোড়াভিটা গ্রামের মৃত রহিজলের ছেলে মো. ফেলু মিয়া (৩১)।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামের মৃত গাজিবর রহমানের ছেলে মো. আমজাদ হোসেন (৭০); গোপালপুর পৌরসভার সুতীগোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. জোয়াহের (৫৩); ধনবাড়ী উপজেলার মুশিদ্দী দক্ষিণপাড়া গ্রামের মৃত মহিমুদ্দিন মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৪৪); এবং একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।

এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার নতুন বাট্টাজোর বাজারে সাত্তার নামের এক ব্যক্তির ভাঙারির দোকানের সামনে পাকা সড়ক থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার মৃত নারায়ণ বণিকের ছেলে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালনা করে ডিবি-২ এর দুটি চৌকস দল।

এ বিষয়ে জেলা ডিবি-২ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
পেড়িখালীতে আল আমিন হাওলাদারের গণসংযোগ, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

আপডেট সময় : ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬