কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২

ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি  কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান এবং একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।
শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, বিভিন্ন ধরনের ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিস রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পেড়িখালীতে আল আমিন হাওলাদারের গণসংযোগ, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬