অষ্টগ্রামে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ টাইব্রেকারে চ্যাম্পিয়ন এএফসি বারোইচর ফুটবল একাদশ 

মোঃঝুটন মিয়া অষ্টগ্রাম:
অষ্টগ্রামে জমজমাট ফাইনালে চাতলপাড় ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতল এএফসি বারোইচর  কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে চাতলপাড় ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এএফসি বারোইচর ফুটবল একাদশ।
অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়েরা গোল করতে ব্যর্থ হন। ফলে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় তুলে নেয় এএফসি বারোইচর ফুটবল একাদশ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন এলাকার অতিরিক্ত পুলিশ সুপার দিদারুল ইসলাম, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুব আলম আক্তারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহিন এবং সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা।
স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬