রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আনোয়ারুল ইসলাম রনি রংপুর:

রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন।

এর আগে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

মন্দিরে প্রবেশের পর প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে তার রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
মধ্যনগরে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মধ্যনগরে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬