তোফায়েল হোসেন, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার হিদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত ব্যক্তিদ্বয় হলেন উপজেলার হিদাগাড়ী এলাকার মৃত মোরদুজ্জামানের ছেলে নিজাম (৪১) ও মোতালেবের ছেলে ইউনুস (২১)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখিত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















