অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।তিনি বলেন, শিশুদের হাসিতে মুখরিত হোক প্রতিটি প্রাঙ্গণ, সৃজনশীলতায় বিকশিত হোক তাদের আগামী। সবুজের স্নিগ্ধতা ও সৌন্দর্যে প্রাণবন্ত হয়ে উঠুক উল্লাস ডিসি পার্ক—হয়ে উঠুক শিশুদের আনন্দময় শৈশবের এক প্রিয় ঠিকানা।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও সুস্থ বিনোদনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের মাধ্যমে পার্কটি শিশুদের জন্য আরও নিরাপদ, আকর্ষণীয় ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ সহ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।




















