পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদককারবারী আটক

পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল কাদেরুল ইসলামকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার চালক মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় কাদেরুল ইসলামকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ (WINCEREX COUGH SYRUP) ১০০ মিলিলিটারের ৮০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা।
আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জের জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬