দুর্গাপূজার নিরাপত্তায় পঞ্চগড় সীমান্তে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, গঠন করা হয়েছে মনিটরিং সেল

পঞ্চগড় প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন দুর্গামন্দির পরিদর্শনকালে এসব তথ্য জানান পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
এ সময় তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে মন্দির কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবস্থিত ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব এলাকায় ২৪ ঘণ্টা বিজিবির টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন।
তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য একটি মনিটরিং সেল চালু করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা প্রতিবন্ধকতা ছাড়াই ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গাপূজাকে ঘিরে গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্দির পরিদর্শনকালে বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে পঞ্চগড় শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর..

আপডেট সময় : ০৮:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬