শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন

শহীদুল ইসলাম রেদুয়ান : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটিতে গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় শান্তিগঞ্জের সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী। কমিটিতে নবনির্বাচিত সভাপতি মানিক লাল চক্রবর্তী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা রায়, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ ও হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজবিন আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেজাবুল হক ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা রানী দাশ তালুকদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি তালুকদার ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার।
ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল হক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী দপ্তর সম্পাদক, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদার অর্থ সম্পাদক এবং উকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন চন্দ দাস সহ-অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী পাল মিডিয়া ও প্রচার সম্পাদক, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা বেগম মহিলা সম্পাদক, গাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগম সহ-মহিলা সম্পাদক এবং মৌগাঁও বাগের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি রানী সাথী সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী ও কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসুন কান্তি দাশ।
নবনির্বাচিত সভাপতি মানিক লাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার তাঁদের নির্বাচিত করায় উপজেলার সব প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং প্রধান শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করাই তাঁদের মূল লক্ষ্য। সমিতির কার্যক্রম গতিশীল ও এগিয়ে নিতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর..

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর..

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন

আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬